আফ্রিদির জন্য প্রেমের ফাঁদ পেতেছিলেন এক ছেলে!

আপডেট : ০৫ মে ২০১৯, ০৬:১৭ পিএম

ক্রিকেট ক্যারিয়ারে কত নারীর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন। তার জন্য হৃদয় ভেঙেছে অনেকের। কিন্তু শহীদ আফ্রিদিরও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল একবার। ফোন কলের মাধ্যমে এক তরুণীর প্রেমে পড়ে গিয়েছিলেন আফ্রিদি। কিন্তু আসলে সেই তরুণীটি ছিল ছেলে। যে কিনা মেয়ে সেজে আফ্রিদির সঙ্গে প্রতারণা করেছিলেন।

সম্প্রতি প্রকাশ হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদির আত্মজীবনী গেইম চেইঞ্জার। সেই আত্মজীবনীতে আফ্রিদি নিজেই বলেছেন প্রেমে প্রতারিত হওয়ার গল্প।

আফ্রিদির তখনো বিয়ে হয়নি। নিয়মিত ফোনে যোগাযোগ শুরু হয় তাদের। আফ্রিদি লিখেছেন, ‘‘তার কণ্ঠস্বর শুনে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাই। তখন মোবাইল ফোন সবার হাতে হাতে পৌঁছায়নি। কলরেট ছিল খুব বেশি। তাও আমি শুধুমাত্র সেই মেয়ের কণ্ঠ শোনার জন্য প্রচুর টাকা খরচ করতাম।’’

এরপর সেই মেয়েটির সঙ্গে দেখা করারও সিদ্ধান্ত নিলেন আফ্রিদি। দেখাও করলেন। আর দেখা হতেই আসল সত্যটা বেরিয়ে এল, ‘‘নির্দিষ্ট দিনে দরজায় বেল বাজার পর খুলে দেখলাম একগুচ্ছ গোলাপ হাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তখন আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা পেলাম। সে বলল আসলে সে-ই আমার সঙ্গে মেয়ে সেজে মাসের পর মাস কথা বলেছে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত