স্ত্রী গৌরির প্রশংসায় শুরু থেকেই পঞ্চমুখ শাহরুখ খান। একাধিক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করেছেন গৌরি খান।
এবার স্ত্রী গৌরির দায়িত্ব পালনকে সম্মান জানিয়ে কুর্ণিশ করার পাশাপাশি তাকে সাধুবাত জানিয়েছেন বলিউড কিং শাহরুখ খান।
সম্প্রতি সোশাল মিডিয়ায় পুত্র আব্রামের সঙ্গে করণ জোহরের দুই সন্তান রুহী আর জশকে সময় কাটাতে দেখা গেছে গৌরী খানকে। সে ছবিটিতেই কিং খান স্ত্রীর উদ্দেশে লিখেছেন ‘মা তুঝে সালাম।’
রবিবার নিজের পরিবার এবং বন্ধুর পরিবারের খুদেদের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন গৌরী খান। ছবিতে মায়ের কোলে বসে রয়েছে আব্রাম। একদিকে যশ আর একদিকে রুহী।
ছবির ক্যাপশনে গৌরি ইমোজি সহযোগে লিখেছেন ‘তিন সৈন্যর সঙ্গে সময় কাটাচ্ছি।’ আর এই ছবিতেই গৌরি খানকে ‘সালাম’ জানিয়েছেন বলিউড বাদশা।
