রাজশাহী সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

আপডেট : ০৬ মে ২০১৯, ০১:১৯ এএম

রাজশাহী সীমান্ত থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার গভীর রাতে পবার পূর্ব বাথানবাড়ী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লে. কর্নেল তাজুল জানান, পূর্ব বাথানবাড়ী নামক স্থানে বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ও ফেনসিডিল প্রবেশ করানোর সময় বিজিবির টহল দল তাদের বাধা দিলে তারা বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় তাদের আটক করার চেষ্টা করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে একটি বিদেশি পিস্তুল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১০০ বোতল ফেনসিডিল ও ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত