বরিশাল বোর্ডে এগিয়ে পিরোজপুর পিছিয়ে ঝালকাঠি

আপডেট : ০৬ মে ২০১৯, ১০:৩৬ পিএম

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষে থাকা পিরোজপুর জেলায় পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। ঝালকাঠিতে পাসের হার ৬৭ দশমিক ১৪ ভাগ, যা এই শিক্ষা বোর্ডে সর্বনিম্ন।

পিরোজপুর জেলার ১৩ হাজার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী। পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা। পাস করেছে ৮ হাজার ৯৯৪ জন। পাসের হার ৮০ দশমিক ৮৪ ভাগ। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় পাস করেছে ২৮ হাজার ৫০৭ জন। পাসের হার ৭৯ দশমিক ৩৭ ভাগ। পিছিয়ে থাকা ঝালকাঠি জেলার ১৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার ৭৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৭ হাজার ২৩৫ জন। পাসের হার ৬৭ দশমিক ১৪ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত