আহসান উল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৭ মে ২০১৯, ০২:০৫ এএম

জাতীয় শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি, শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে পবিত্র কোরআনখানি, পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাবা। ২০০৪ সালের ৭ মে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আহসান উল্লাহ মাস্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত