রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ইকবাল আহমেদ এবার বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার-২০১৯’ পাচ্ছেন। আগামীকাল বুধবার বেলা ১১টায় বাংলা একাডেমি মিলনায়তনে ১৫৮তম রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি ২০১০ সালে এই পুরস্কার প্রবর্তন করে।
