আইইবি চট্টগ্রাম

উন্নয়ন প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞ কমানোর দাবি

আপডেট : ০৮ মে ২০১৯, ১২:৫৮ এএম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল আলম বলেছেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার নামে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। এ অপচয় রোধ করা ও প্রকৌশল ব্যবস্থাপনায় দেশীয় প্রকৌশলীদের যথাযথ জায়গায় কাজে লাগানো এখন সময়ের দাবি। পাশাপাশি বিদেশি প্রযুক্তি দেশে স্থানান্তরের ব্যাপারে আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ করা গেলে বিদেশি বিশেষজ্ঞ নির্ভরতা হ্রাস পাবে। গতকাল মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে গতকাল সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর সমস্যা। কিন্তু এসব সেক্টরের ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে না থাকার কারণে সমস্যাগুলো ক্রমান্বয়ে প্রকট হয়ে ওঠে। সকালে আইইবির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে আইইবি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন হয়। এর মধ্য দিয়ে দুদিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত