বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর অনিয়মের অভিযোগে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন কমিশনের সহকারী পরিচালক শফিউল্লাহ।
এর আগে গত ২৮ এপ্রিল শফিউল্লাহ তলবি নোটিস পাঠান দুলুকে। ওই নোটিসে ৫ মে তাকে দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। অন্য একটি মামলার হাজিরার দিন থাকায় সেদিন দুদকে আসতে পারেননি তিনি। পরে তিনি গতকাল দুদকে আসেন।
×
