ভারতের লোকসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো দেশ। রাজনৈতিক নেতাদের চলছে নানা বাক্যবাণ।
একজনকে লক্ষ্য করে আরেকজনের বক্তব্য ও পাল্টা বক্তব্যে বেশ তপ্ত হয়ে উঠেছে ভোটের ময়দান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তার ‘গণতন্ত্রের থাপ্পড়’ মন্তব্য ঘিরে বিতর্ক চলছেই। তার মধ্যেই আবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্তব্যে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার সময় স্ত্রী-র সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। যিনি নিজের স্ত্রীর খবর রাখেন না, তিনি দেশের মানুষকে দেখবেন কী ভাবে? বাংলার মানুষের খেয়াল রাখবেন কেমন করে?’
আগে জঙ্গলমহলে পা রাখতে ভয় পেতেন মানুষ। তার সরকারই সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছে, পুরুলিয়ার কোটশিলায় নির্বাচনী প্রচারে গিয়ে এমনই দাবি করলেন মমতা।
তিনি বলেন, ‘১৯৯০ থেকে ২০১১ সালে আমাদের সরকার আসার আগে পর্যন্ত এই পরিবেশ ছিল জঙ্গলমহলের সর্বত্র। কিন্তু শান্তি প্রতিষ্ঠা করে দেখিয়েছি আমরা।’
