সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তারসহ ২ জনকে কারাদণ্ড

আপডেট : ০৯ মে ২০১৯, ১০:৫৭ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তানভীর আহমেদ সরকার (৩৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করে দুই বছর ও হাসপাতালের ব্যবস্থাপক আবুল বাশারকে (৩৮) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতাল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

র‌্যাব-১১-এর সহায়তায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের আদালত গত বুধবার রাত ৯টায় এ অভিযান চালায়। দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার তানভীর আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবনগরের ওয়াহেদপুর এলাকার আবদুল মতিনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সাজাপ্রাপ্ত তানভীর আহমেদ সরকার নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী ও সনোলজিস্ট পরিচয় দিয়ে রিপোর্ট দেখতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত