আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে গতকাল স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের টসটাও হতে পারেনি। তাতে দুই দলই পেয়েছে ২ পয়েন্ট করে। খেলা না হওয়া ও পূর্ণ পয়েন্ট না পাওয়ায় হতাশ বাংলাদেশ কোচ স্টিভ রোডস। সিরিজের পয়েন্ট পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
পয়েন্ট পদ্ধতি নিয়ে হতাশ রোডস বলেন, ‘টুর্নামেন্টের নিয়মটা একটু অদ্ভুত। কারণ বোনাস পয়েন্টসহ জিতলে ৫ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হওয়া মানে ৩ পয়েন্ট হারানো। আমরা যে পয়েন্ট পদ্ধতিতে অভ্যস্ত সেখানে জিতলে পাই ২ পয়েন্ট। আর খেলা না হলে ১ পয়েন্ট। আজকে আমরা বোনাস পয়েন্টের চেষ্টাই করতে পারলাম না। সেদিক থেকে আমরা হতাশ।’
আজ অনুশীলন করা নিয়েও শঙ্কায় আছেন রোডস। তিনি বলেন, ‘এই সময়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ডে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। কালও (আজ) যদি বৃষ্টি হয়, সেটি হবে
চিন্তার। আমাদের অনুশীলনটা করা হবে না। আশা করি সব ঠিক থাকবে।’
×
