বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিরাজগঞ্জ শহর শাখার আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে তুলে নিয়ে গেছে।
তিনি বলেন, ‘আটকের পর তা অস্বীকার করা একটি ভয়াবহ অমানবিক ও দস্যু বৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে’।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব বলেন।
রিজভী বলেন, সানুকে শুক্রবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে গিয়ে এখন অস্বীকার করছে।
তিনি বলেন, সরকার গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে।
