বঙ্গবন্ধুর সহচর আবুল হাসেম সমাদ্দার মারা গেছেন

আপডেট : ১০ মে ২০১৯, ১০:৪৫ পিএম

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল হাসেম সমাদ্দার (৯৬) গতকাল শুক্রবার সকালে শহরের পাওয়ার হাউজ সড়কের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দুপুর ২টায় বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের জানাজার পর শহরের গেটপাড়ায় পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হাসেম সমাদ্দার তৎকালীন গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত