নিখোঁজের তিন দিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তুলসীপাড়া নয়াবাড়ী গ্রামের একটি পুকুর থেকে গত বৃহস্পতিবার রাতে সুমন (১৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা বলেন, বৃহস্পতিবার বিকেলে সুমন ওই গ্রামে আসে। সন্ধ্যার আগে সে ওই পুকুরে নেমে খেলা করার সময় ডুবে যায়। বিষয়টি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা একটি শিশু দেখে ভয়ে কাউকে কিছু জানায়নি। সন্ধ্যার পর শিশুটি ঘটনাটি সবাইকে জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ওই পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ নাদিম মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর উপজেলার কামরুজ্জামান নামে এক ব্যক্তি ছেলেটির নাম সুমন পরিচয় দিয়ে নিজের ছেলে হিসেবে দাবি করেছেন।
