স্ত্রীকে ঘুম পাড়াতে জাকারবার্গের ‘স্লিপবক্স’

আপডেট : ১০ মে ২০১৯, ১১:৩০ পিএম

বাচ্চাদের চিন্তায় ভোররাতে ঠিকমতো ঘুমাতে পারেন না ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চান। এমন পরিস্থিতিতে চিন্তিত জাকারবার্গ বানিয়ে ফেলেছেন নতুন এক প্রযুক্তি, যার নাম দিয়েছেন ‘সিøপবক্স’।

রোববার জাকারবার্গ নিজের মালিকানাধীন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সিøপবক্সের বিস্তারিত জানিয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘সে (স্ত্রী) প্রতিরাতে ঘুমের ভেতর জেগে ওঠে। বাচ্চাদের ওঠার সময় হয়েছে কি না, এই চিন্তায় তার ঘুম ভেঙে যায়। গভীর রাতে এভাবে জাগার পর আর ঘুমাতে পারেন না।’

জাকারবার্গ জানান, এই বক্সটি স্ত্রীর বিছানার পাশে থাকে। সেখান থেকে ভোর ৬টা এবং ৭টা পর্যন্ত মৃদু আলো বের হয়।

এর আগে ঘুম ভেঙে গেলে প্রিসিলাকে আর ঘড়ি দেখতে হয় না। নিশ্চিন্তে তিনি ঘুমাতে পারেন। কারণ তখন সিøপবক্স থেকে কোনো আলো আসে না। ঠিক ৬টা বাজলে আলো জ্বলে। ওই আলোতে আবার ঘুমাতেও সমস্যা হয় না। কেবল আলো দেখলেই তিনি বুঝতে পারেন সন্তানদের জাগার সময় হয়েছে। জাকারবার্গের এই আবিষ্কারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশংসা করেছেন। কেউ বলছেন, অন্যদের জন্যও এই বক্স বানানো শুরু করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত