‘কোচিং সেন্টার খুলেছি কি ফকির মিসকিনের পোলাপান পড়াতে!’

আপডেট : ১২ মে ২০১৯, ১২:০৭ এএম

বিশ্ববিদ্যালয় কোচিংয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ইউনিভার্সিটি কোচিং সেন্টারের (ইউসিসি) নয়াবাজার শাখার পরিচালকের বিরুদ্ধে। 

ফেসবুকে এ অভিযোগ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন অনি। 

তিনি জানান, ওই ব্যক্তির নাম ফয়েজ। তার বিরুদ্ধে বোতল দিয়ে মারতে আসার অভিযোগও জানান অনি। 

তিনি ফেসবুকে লেখেন, 'বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে মফস্বল থেকে কোচিং করতে আসা একজন অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ভর্তির জন্য আজকে (শনিবার) গেছিলাম UCC নয়াবাজার শাখায়'।

'অই শাখার পরিচালক ফয়েজ সাহেবকে এই শিক্ষার্থীর বিস্তারিত কথা খুলে বলি। কিছু টাকা কম নিয়ে ভর্তির জন্য অনুরোধ করি। এ কথা শুনে পরিচালকের মাথায় যেন আকাশ ভেঙ্গ পড়ল। উনি কিম্ভুতকিমাকার রুপ ধারন করে বললেন টাকা নাই তো বিদ্যা নাই আমার এখানে।টাকা খরচ করে এই শাখা খুলেছি কি ফকির মিসকিনের পোলাপান পড়াতে!'

'মানবিক কারন দেখাতেই উক্ত শাখার পরিচালক ফয়েজ সাহেব আমাদের মারতে আসেন।এবং উনি নাকি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামিলীগ কারো কথা শুনেন না। কারো রিকোয়েস্ট রাখেন না। সবাই উনার পকেটের লোক'।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে দেন অনি। সেখানে এক ব্যক্তিকে দেখা যায় রাগান্বিত হয়ে কথা বলতে। দুই পক্ষে বাদানুবাদও হয় এসময়। 

[ফেসবুক স্ট্যাটাসের বানান হুবহু রাখা হয়েছে।]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত