ঋষিকে দেখতে নিউ ইয়র্কে রণবীরের ‘এক্স’ দীপিকা

আপডেট : ১২ মে ২০১৯, ১১:২১ পিএম

ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতা ঋষি কাপুর এখন অনেকটাই ভালো আছেন। ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর এ তথ্য জানিয়েছেন। এদিকে সাবেক প্রেমিকের অসুস্থ বাবাকে দেখতে গিয়ে দীপিকা পাড়ুকোনও আলোচনায় উঠে এসেছেন।

নিউ ইয়র্কে দীর্ঘ কয়েক মাস ধরে ক্যানসারের চিকিৎসা চলছে ঋষি কাপুরের।

এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, 'এত দিন কাজ থেকে দূরে থাকাটাই ঋষির যন্ত্রণার কারণ। এখন অনেকটা ভালো আছেন তিনি। আশা করছি এক-দু মাসের মধ্যে বাবা ফিরে আসবে দেশে।'

গত মাসেই অভিনেতা রাহুল রাওয়াল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ঋষি কাপুর ক্যানসার মুক্ত। অন্যদিকে, ঋষির ভাই রণধীর কাপুরও গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

এদিকে, মেট গালা উপলক্ষে নিউ ইয়র্কে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কাজের ফাঁকে সাবেক প্রেমিকের বাবার শরীরের খোঁজ নিলেন তিনি। সোজা চলে গিয়েছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গে দেখা করতে। দীপিকার সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে নীতু লিখেছেন, 'কী সুন্দর একটা বিকেল প্রিয় দীপিকা পাড়ুকোনের সঙ্গে। অনেক ভালোবাসা দিল ও...।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত