গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করলেন গোলাম রাব্বানী!

আপডেট : ১২ মে ২০১৯, ১১:৩৭ পিএম

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানী রোববার রাজধানীর গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করেেছেন বলে জানা গেছে। 

ফুটপাত দখল করে রাখা  হকার ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তিনি উচ্ছেদ করেন বলে জানায় ছাত্রলীগ সূত্র।

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, 'ছোট দোকানগুলোর জন্য সাধারণ জনগণের বেশ ভোগান্তি পোহাতে হয়। জনগণের কষ্ট লাঘবে এই ফুটপাত থেকে দোকানগুলো উচ্ছেদ করে মানুষের হাঁটার রাস্তা করে দিয়েছেন বাংলাদেশ গোলাম রাব্বানী।

এ সময় একটি বাসের অবৈধ টিকেট কাউন্টারও উচ্ছেদ করা হয় বলে তারা জানায়।

রবিবার গোলাম রাব্বানীর উদ্যোগে ছাত্রলীগ নেতাকর্মীরা গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করে বলে জানা যায়। 

ছাত্রলীগ সূত্র জানায়, এর ফলে গুলিস্তানের যানজট অনেকাংশে কমেছে এবং মানুষের মনে এই ইতিবাচক কাজের জন্য রমজান মাসে একটু হলেও স্বস্তি ফিরেছে।

সূত্র: বিসিএল নিউজ ডটকম ডটবিডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত