ভারতের লোকসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে মোট ভোটারের চেয়েও বেশি ভোট পড়েছে বলে অভিযোগ উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, ৬ মে পঞ্চম দফা নির্বাচনে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখ আসনে তিনটি বুথে শতভাগের চেয়েও বেশি ভোট পড়ে। এ ছাড়া কয়েক ডজন বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পড়ে। লোকসভা আসনটিতে ভোট গ্রহণের এমন চিত্র অস্বাভাবিক।
এর জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী রিগজিন স্পালবার। ধর্মীয় প্রভাব ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জেলাটিতে এমন অনিয়ম সৃষ্টি করেছে বিজেপি। তিনি বলেন, বিপুলসংখ্যক জাল ভোট পড়েছে।
২৫ এপ্রিল বৌদ্ধ জনগোষ্ঠীর দুইটি সংগঠন ভোটারদের অনুরোধ জানায়, বিজেপিকে ভোট দিতে। সেই সঙ্গে অন্য প্রার্থীদের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে।
কারগিল জেলা নির্বাচন অফিসারকে লাদাখের রিটার্নিং অফিসার অভিযোগ করেন, বিজেপি ভোট না দিলে সামাজিকভাবে বয়কট করার হুমকি দেয় দুইটি বৌদ্ধ সংগঠন।
স্থানীয় প্রেস ক্লাবকে ঘুষ দিয়ে নির্বাচনী সংবাদে প্রভাবিত করতে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এ ছাড়া কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থীর পক্ষে কাজ করেছে বলেও অন্য প্রার্থীদের অভিযোগ।
