পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১৩ মে ২০১৯, ০৮:৫১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মোস্তফা (৩০)।

রোববার রাত পৌনে ১টার দিকে উপজেলার হারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ৪ কেজি ২’শ গ্রাম হেরোইন ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ওই এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে।

পরে আত্মরক্ষায় পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত