লোনের টাকা নিয়ে বাপের বাড়ি স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

আপডেট : ১৪ মে ২০১৯, ০২:৪৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে মশিউর রহমান স্বপ্নীল (২০) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার আনুমানিক রাত ৮টায় উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত স্বপ্নীল ওই এলাকার মোকলেস হাওলাদের ছেলে।

নিহতের বাবা মোকলেস হাওলাদার জানান, ব্র্যাক ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা নিয়ে স্বপ্নীলের স্ত্রী পাখি বেগম বাপের বাড়ি চলে যায়। শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে তিনি না আসায় রাতে বাড়িতে বসে কীটনাশক পান করেন স্বপ্নীল। এ সময় বাড়িতে থাকা তার মা ফজিলেতুননেসা বিষয়টি টের পেয়ে হাসপাতালে নেওয়ার পথে স্বপ্নীল মারা যান।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত