এই ছবির গল্প এক মধ্য বয়সী পুরুষকে নিয়ে যে বিবাহবিচ্ছেদের পর এক তরুণীর প্রেমে পড়েন।
সিনেমায় ওই মধ্যবয়সী ব্যক্তির চরিত্রে দেখা যাবে অজয়কে। এই ছবির ট্রেইলর ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন দর্শক।
অনস্ক্রিনে ওই ব্যক্তির চরিত্রে অভিনয় করলেও রিয়েল লাইফে অজয় কিন্তু মনে প্রাণে ভালবাসেন স্ত্রী কাজলকে।
কিন্তু বহুদিন আগে অজয় যখন ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ ছবির শ্যুটিং করছিলেন তখন ছবির নায়িকা প্রীতি জিনতাকে নিয়ে অনেক গুজব রটেছিল।
পরে অবশ্য জানা যায় যা গুজব রটেছিল তার সবটাই মিথ্যা ছিল। মিথ্যা গুজব রটানোর জন্য অজয় খুব রেগেও গিয়েছিলেন। কিন্তু এইসব গুজবকে নাকি সত্যি মনে করে কাজল ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
একটা সাক্ষাৎকারে অজয়কে প্রশ্ন করা হয় সত্যিই কাজল তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না? অজয় বলেন, আমি অমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে চাই না। সত্যিটা না জেনেই সবাই মতামত প্রকাশ করে দেয়। কোনো প্রমাণ ছাড়াই যে যা খুশি রটাচ্ছে। আমি আগেও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলিনি, আজও বলব না।
বলিউড এই অভিনেতা আরো বলেন, প্রীতি, আমি দু’জনেই খুব ম্যাচিওরড। আমরা একসঙ্গে কাজ করছি, ভবিষ্যতেও করব আশা করি। তাই বলে এই নয় যে আমরা প্রেম করছি। আমাদের সম্পর্কে যে যা খুশি লিখুক আমি পরোয়া করি না। কিন্তু এইসব গুজবের ফলে আমার আর প্রীতির বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে বসেছে।
