পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে প্রেমিক শাহিন হাওলাদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহিন ওই এলাকার বাবর হাওলাদারের ছেলে।
ধর্ষিতার পরিবার ও মামলার বিবরণে জানা যায়, একই এলাকার ওই কিশোরীর সাথে বছর দুয়েক আগে প্রতিবেশী শাহিনের প্রেমের সম্পর্ক তৈরি হয়।
এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নিয়মিত ধর্ষণ করে আসছিল শাহিন। এতে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরলে বিয়ে করতে অসম্মতি জানায় শাহিন।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
রাঙাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে বিজ্ঞ আদালতের মামলাটি থানায় আসলে আসামি শাহিনকে গ্রেপ্তার করি।
শাহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
