ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুল্লা গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় ধর্ষক জিহাদ হোসেন (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে ওই উপজেলার কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আটক জিহাদ একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দীন জানান, বুধবার সকালে মেয়েটির মা বাড়িতে ধান শুকানোর কাজ করছিল। ওই সময় শিশুটির বাবাও বাড়িতে ছিলেন না। এসময় শিশুটি ঘরের ভেতর একা খেলা করছিল। এ সুযোগে ধর্ষক জিহাদ ঘরের ভেতর ঢুকে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে ধর্ষক জিহাদ পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা ও গ্রামবাসী ঘটনাটি মীমাংসা করা জন্য সালিশে বসে।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধর্ষক জিহাদকে আটক করেছে।
