নড়িয়া-সখিপুরে ৯ হাজার মানুষকে শাড়ি-লুঙ্গি বিতরণ

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:০৮ এএম

নড়িয়া উপজেলা ও সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নয় হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গত মঙ্গলবার দুপুরে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও গতকাল বুধবার সকালে চরভাগা বেগম আশ্রাফুন্নেছা হাসেম ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আবুল হাসেম মিয়া, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব বেপারী, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ী, ডা. আশ্রাফুল হক সিয়াম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত