হত্যা মামলায় সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের সময় ১০ দিন

আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:০০ পিএম

এখন থেকে হত্যা মামলায় সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। তিনি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জের জোড়া খুনের একটি মামলায় সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ায় ওই তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট।

বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা এসে এ বিষয়ে ব্যাখ্যা দেন। এরপর আদালত আদেশ  দেন, এখন থেকে হত্যা মামলায় সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন ১০ দিনের মধ্যে  সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত