বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে না দেওয়ায় ক্ষোভ শ্রেয়া ঘোষালের

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৫৪ পিএম

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালকে বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে দেওয়া হলো না। এতে বেজায় খেপেছেন এই গায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

বুধবার শ্রেয়া ঘোষাল নিজের টুইটারে লেখেন, ‘আমার ধারণা সিঙ্গাপুর এয়ারলাইনস সংগীতশিল্পী বা অন্য কোনো কাউকে তাঁদের মূল্যবান বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে দেয় না। যা হোক, জানা থাকল ধন্যবাদ।’

বিষয়টি নজরে আসতেই শ্রেয়ার টুইটের উত্তর দেয় সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ। লেখা হয়, ‘ঘটনার জন্য আমরা দুঃখিত। তবে বিমানের কর্মীদের তরফে ঠিক কী জানানো হয়েছিল তা বিস্তারিত জানালে খুব ভালো হয়। ধন্যবাদ।’ শেষপর্যন্ত গায়িকা শ্রেয়া ঘোষালের সমস্যার সমাধান হয়েছিল কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত