সদ্য মুক্তি পেয়েছে শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’ এর ট্রেইলার। ইতোমধ্যেই ট্রেইলারটি মানুষের মন জয় করেছে। ২ মিনিট ৪৩ সেকেন্ডের এই ট্রেলারে শাহিদ ও কিয়ারা আদভানীর বেশ কয়েকটি চুম্বন দৃশ্য রয়েছে।
ট্রেইলার লঞ্চের অনুষ্ঠানে এক সাংবাদিক বার বার কিয়ারাকে চুমু খাওয়ার দৃশ্য নিয়ে প্রশ্ন করছিলেন। জানতে চাইছিলেন ছবিতে কটি চুমু খাওয়ার দৃশ্য রয়েছে। কিয়ারা প্রশ্নের উত্তরে জানান, তিনি গুণে রাখেননি।
এর পরই সেই কথোপকথনে ঢুকে পড়েন শাহিদ কাপুর। তিনি রীতিমতো ধমক দিয়ে সাংবাদিককে বলেন, ‘দীর্ঘদিন ধরে আপনার কি কোনও গার্লফ্রেন্ড নেই? যদি দেখতে হয় তবে পয়সা দিতে হবে। এটা বলিনি যে পয়সাটা ওর। কিন্তু তুমি সেটাই বুঝেছ এবং সেটাই তোমার মাথায় আটকে রয়েছে। আরে শুধু চুমু নিয়ে জিগ্গেস না করে অন্য কিছুও জানতে চাও। আমরা এই ছবিতে অভিনয়ও করেছি।’
উল্লেখ্য ‘কবীর সিং’ তেলুগু ব্লকবাস্টার অর্জুন রেড্ডির হিন্দি রিমেক। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই ছবিটি মুক্তি পাবে আগামী ২১ জুন।
সূত্র: ইন্ডিয়ান টাইমস
