বায়তুল মোকাররম মসজিদ

প্যান্ডেল ভেঙে মুসল্লি হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৯ মে ২০১৯, ০১:৪৪ এএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্যান্ডেল ভেঙে পড়ে মুসল্লি হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্যান্ডেল ভেঙে পড়ার কারণ খুঁজে বের করতে বলা হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটিকে।

গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে। তদন্ত কমিটির অন্যান্য সদস্য হলেনÑ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান সরকার, মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী ফজলুল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত