খাগড়াছড়ি মানিকছড়ির বড়বিল এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বড়বিল এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৭)। তিনি বড়বিল এলাকা মো. ওহাব মিয়া সওদাগরের ছেলে।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের স্ত্রী মোছা. রোকসানা বেগমকে আটক করা হয়েছে।
