নারীর সাথে বিতণ্ডায় বিমান থেকে বহিস্কার বিশ্বকাপের ধারাভাষ্যকার

আপডেট : ২১ মে ২০১৯, ১২:২৯ পিএম

বিমানবন্দরে দুই নারীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল স্লেটার। তিনি এবারের বিশ্বকাপের প্যানেলভূক্ত ধারাভাষ্যকার।

সিডনি থেকে ওয়াগার উদ্দেশ্যে বিমানে চড়েন স্লেটার। সেই বিমানের যাত্রী ছিল দুই নারী। ঘটনাক্রমে সেই দুই নারীর সাথেই বিতণ্ডায় জড়ান তিনি। প্রত্যক্ষদর্শী নিক ফার্গাস জানান, স্লেটার অনেক বড় ঝগড়ায় জড়িয়ে পরেছিল। এটা কোন সাধারণ ঝগড়া ছিল না, যা বন্ধুদের মাঝে হয়ে থাকে। এটা ধীরে ধীরে আরো বড় আকার ধারণ করছিল।

পরবর্তীতে স্লেটার প্লেনের ওয়াশরুমে চলে যায় ও প্লেন ছাড়তে অপারগতা জানায়। তার জন্য প্লেনের টেক-অফ দেরি হচ্ছিল। এরপর বিমানের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা এসে তাকে প্লেন ছাড়তে বাধ্য করেন।

সংবাদমাধ্যমকে স্লেটার বলেন, “আমার সাথে আমার দুই বন্ধুর একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে বিমানে। এর জন্য সকলের সমস্যা বৃষ্টি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।”

উল্লেখ্য কিছুদিন আগেই আসন্ন আইসিসি বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে জায়গা পান অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় ধারাভাষ্যকার। এই তালিকায় আছেন বাংলাদেশের আতাহার আলী খানও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত