ভারতে ধর্মনিরপেক্ষ সরকার চেয়ে মোনাজাতে মুসলিমরা

আপডেট : ২১ মে ২০১৯, ০৯:৩৫ পিএম

ভারতে ধর্মনিরপেক্ষ সরকার চান দেওবন্দের দরুল উলুমের মৌলবী মুফতি মেহমুদ হাসান। 

দেশে ধর্মনিরপেক্ষ সরকার চেয়ে সবাইকে বিশেষ মোনাজাত করতে বলেছেন তিনি। 

দেশের শান্তি রক্ষা এবং মুসলিমদের সুরক্ষার জন্য চিন্তিত হয়ে পড়েছেন মুফতি মেহমুদ হাসান। তাই নির্বাচনের ফল না প্রকাশ হওয়া পর্যন্ত সবাইকে নমাজের পর বিশেষ মোনাজাত করতে বলেছেন তিনি। 

দেওবন্দের প্রায় সব মুসলিমরাই তার এই আবেদনে সাড়া দিয়েছেন। সোমবার থেকেই শুরু হয়েছে বিশেষ মোনাজাত।

সবাইকে একসঙ্গে নিয়ে চলবে এমন রাজনৈতিক দলকেই সরকারে চাইছেন তারা। 

খবর এই সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত