কৃষির যান্ত্রিকীকরণে ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা : কৃষিমন্ত্রী

আপডেট : ২২ মে ২০১৯, ০২:৪৭ এএম

ধান কাটা, রোপণ ও অন্যান্য কাজে কৃষি শ্রমিক পাওয়া এখন একটা বড় সমস্যা। তাই কৃষির যান্ত্রিকীকরণে বড় অঙ্কের টাকা ব্যয় করবে সরকার। কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, চলতি অর্থবছরে কৃষিতে ভর্তুকি বাবদ বরাদ্দ দেওয়া ৯ হাজার কোটি টাকার মধ্য থেকে ৩ হাজার কোটি টাকা যান্ত্রিকীকরণে ব্যয় করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে ‘সার সুপারিশমালা হাতবই-২০১৮’- এর মোড়ক উন্মোচন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ধান কাটা, রোপণ ও অন্যান্য কাজে কৃষি শ্রমিক পাওয়া এখন একটা বড় সমস্যা। এর একমাত্র সমাধান কৃষির যান্ত্রিকীকরণ। এজন্য ইতোমধ্যেই আমরা কাজ শুরু করেছি এবং শিগগিরই শতভাগ যান্ত্রিকীকরণ সম্পন্ন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত