সিনেমা শেষে ছয় মিনিট দাঁড়িয়ে সম্মান জানালেন অতিথিরা

আপডেট : ২২ মে ২০১৯, ১২:১৬ পিএম

কান চলচ্চিত্র উৎসবে হয়ে গেল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমার প্রিমিয়ার। সেখানে উপস্থিত সবাই ছবি শেষে ছয় মিনিট দাঁড়িয়ে পরিচালক কোয়ান্টিন টারান্টিনোকে সম্মান জানান।

সিনে সমালোচকরা প্রাণ ভরে প্রশংসা করছেন। অনেকে পাঁচের মধ্যে পাঁচ স্টার দিয়েছেন।

এদিকে প্রকাশ হয়েছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর ট্রেলার। লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিটের কীর্তির খানিক নমুনা এর আগে টিজারে দেখা গিয়েছিল। এবার বড় পরিসরে এলেন তারা। সঙ্গে অন্য তারকারা।

টারান্টিনোর ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা কম নয়। তা আরও চাঙা করলো নতুন ভিডিওটি।

১৯৬০ এর দশকের লুকে বেশ আকর্ষণীয়ভাবে হাজির হয়েছেন ডিকাপ্রিও ও পিট। দুজনের হিপি লুক ছবির চরিত্রের কথা ভেবেই দেওয়া হয়েছে। কাকে বেশি আকর্ষণীয় লাগছে সেই তুলনা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে আরও রয়েছেন মার্গট র‌্যাবি, কুর্ট রাসেল, টিমোথি অলিম্প্যান্ট, লুক পেরি, ডাকোটা ফ্যানিং ও আল পাচিনো-সহ অনেকে।

জাঙ্গো আনচেইন্ড ও ইনগ্লোরিয়াস বাস্টার্র্ডের পর ফের লিওনার্দো-ব্র্যাড পিটের সঙ্গে কাজ করলেন ‘পাল্প ফিকশন’-খ্যাত টারান্টিনো। আগেই তিনি জানিয়েছিলেন, জীবনে মোট ১০টি ছবি বানাবেন তিনি। আর তা সত্যি হলে, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-ই হতে চলেছে তার জীবনের শেষ ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত