টুইটারে ফের আপত্তিকর মন্তব্যের শিকার ঐশ্বর্য কন্যা আরাধ্য

আপডেট : ২২ মে ২০১৯, ০৮:৫৯ পিএম

জন্মের আগ থেকেই আরাধ্যকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। আর জন্মের পর থেকে তো পাপারাজ্জিরা পিছু ছাড়ে না তার। ৭ বছর বয়সেই নেচে মঞ্চ মাতালো ঐশ্বর্য-অভিষেক বচ্চনের কন্যা। এতেও এই স্টার কিডের সমালোচনা করতে ছাড়ছে না কিছু মানুষ।

জি নিউজ জানায়, সম্প্রতি জনপ্রিয় কোরিওগ্রাফার শমিক দাভারের সামার ফ্রাঙ্ক শোতে অংশ নেয় আরাধ্য।

আরাধ্যের নাচের এই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বচ্চন পরিবারের সদস্যরা।  এদিন আরাধ্যাকে গলি বয় সিনেমার গানের সঙ্গে নাচতে দেখা যায়।

সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এই স্টার কিডের ড্যান্স পারফরম্যান্স ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়।

টুইটারে ঐশ্বর্য কন্যাকে আক্রমণ করেন অনেকেই। কেউ লেখেন, “আরাধ্যের হাত-পা যেন বড় বেশি রোগা।” কেউ লেখেন, “আমি শুধু মাত্র আরাধ্যার পায়ের দিকে দেখছি, এটা যেন অসম্ভব রোগা।” 'কেউ আবার আরাধ্যাকে  ‘পোলিও আক্রান্ত’ বলতেও ছাড়েননি।

তবে সবাই যে এমন সমালোচনা করেছেন তা নয়, অনেকেই আবার ছোট্ট আরাধ্যার এমন অসাধারণ নাচের পারফরম্যান্স দেখে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত