সোনার জুতা বিশ্বকাপে সৌভাগ্য এনে দেবে কোহলিকে?

আপডেট : ২২ মে ২০১৯, ১১:৩১ পিএম

বিশ্বকাপে সোনার বুট পড়ে খেলবেন বিরাট কোহলি। পুমা তৈরি করেছে এই বিশেষ জুতা। যার নাম গোল্ড স্পাইক এডিশন। কোহলির আশা এই জুতা তাকে এবং দলকে সৌভাগ্য এনে দেবে বিশ্বকাপে।

এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। এর আগে আরও দুটি বিশ্বকাপ খেলেছেন কোহলি। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপ তার জন্য একটু অন্যরকম। এবারই প্রথম বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলি।

কোহলির জুতায় সত্যি সত্যি থাকছে স্বর্ণের প্রলেপ। জুতা হাতে পেয়ে কোহলি টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, ‘‘এবারই প্রথমবারের মতো স্বর্ণের জুতা বানিয়েছে পুমা। মূলত বিশ্বকাপের জন্যই এটি বানানো হয়েছে এবং এবারই প্রথমবারের মতো ক্রিকেট মাঠে স্বর্ণের জুতা দেখতে পাবেন সবাই।’’

কোহলিই প্রথম খেলোয়াড় যিনি স্বর্ণের জুতা পরে খেলতে নামবেন ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় অধিনায়ক তাই রোমাঞ্চিত, ‘‘আমি খুবই রোমাঞ্চিত। কারণ মাত্র ১৫০ জোড়া বানানো হয়েছে এ জুতা। যে কারণে আমার জন্য বানানো এ জুতা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি আমি। আশা করি এ জুতা আমার জন্য, দলের জন্য সৌভাগ্য বয়ে আনবে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত