ঐশ্বরিয়ার সঙ্গে বিবেকের অভব্যতা, মুখ খুললেন অমিতাভ

আপডেট : ২৩ মে ২০১৯, ০১:০০ পিএম

পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন প্রসঙ্গে বিবেক ওবেরয়ের অশালীন মিম নিয়ে মুখ খুলছেন অমিতাভ বচ্চন। স্মরণ করিয়ে দিলেন সামাজিক দায়িত্বের।

সম্প্রতি ভারতীয় নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফলের সঙ্গে ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পর্কের তুলনা টেনে মিম করেছিলেন বিবেক। তা নিয়ে নিন্দার ঝড় ওঠে। চাপের মুখে টুইট মুছে ক্ষমাও চেয়েছেন তিনি।

মিমে এক্সিট পোলের সমীক্ষার সঙ্গে সাবেক বান্ধবী ঐশ্বরিয়ার সম্পর্ককে টেনে আনেন বিবেক। সেখানে সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ওপিনিয়ন পোল, তার সঙ্গে সম্পর্ক এক্সিট পোল এবং অভিষেক-আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার জীবনকে চূড়ান্ত ফলাফল হিসেবে জানান। ক্যাপশনে লেখেন, “হেহে, ক্রিয়েটিভ, নো পলিটিকস হেয়ার...জাস্ট লাইফ!”

এতই বিতর্ক তুলে যে বিবেককে নোটিশ পাঠায় জাতীয় নারী কমিশন। ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছে মহারাষ্ট্র নারী কমিশন।

এ নিয়ে এবার প্রতিক্রিয়া মিলল বিগ বি-র। তবে সরাসরি নয়। টুইটে পরোক্ষ প্রতিক্রিয়া জানালেন অমিতাভ। তিনি লেখেন, “সংশোধন: সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভাবুন। বন্ধু...সামাজিক দায়িত্বগুলো ভুলে যাবেন না!”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত