পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৫৬ এএম

পার্বত্য অঞ্চলে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি বন্ধ ও অবৈধ অস্ত্রের উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার আহ্বায়ক জামাল উদ্দিন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রতিনিয়ত গুম, খুন, অপহরণ বেড়েই চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত