কুড়িগ্রামে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার

আপডেট : ২৪ মে ২০১৯, ০২:২১ পিএম

জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থেকে বিরল ও বিলুপ্ত প্রজাতির প্রাণী বনরুই উদ্ধার করেছে পুলিশ।

কচাকাটা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকার আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘর থেকে আটক অবস্থায় বনরুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী জানায়, রশিদ চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। বনরুইটি বিক্রির উদ্দেশে ভারত থেকে আনতে পারে বলে সন্দেহ করছেন তারা। বনরুই উদ্ধারের পর থেকে রশিদকে বাড়িতে পাওয়া যাচ্ছে না।

image

কচাকাটা থানার ওসি ফারুক খলিল জানান, বনরুইটি সুস্থ আছে। প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে কোনো মামলা হয়নি।

বনরুইটিকে দেখার জন্য উৎসুক মানুষজন কচাকাটা থানায় ভিড় করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত