পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এলাকার গরিব-দুঃখী মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই ও চিনি বিতরণ করেছে খিলগাঁও রয়েল ক্লাব।
শুক্রবার জুম্মার নামাজের পর ক্লাবের সভাপতি সেলিম তাওহীদ এবং সাধারণ সম্পাদক কাজী রুপক এর উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ শেষে ক্লাবের সভাপতি সেলিম তাওহীদ বলেন, আমরা সুযোগ হলেই ক্লাবের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আমাদের ক্লাবের সদস্যদের অর্থায়নে ছোট পরিসরে এ আয়োজন করেছি আশা করি সকলের সহযোগিতায় সামনের দিনগুলোতে এইভাবে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারব।
সাধারণ সম্পাদক কাজী রূপক বলেন, আমরা এর আগেও শীতার্তদের মাঝে একাধিকবার শীতবস্ত্র বিতরণ করেছি। একইভাবে এখন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
খাদ্য বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন ক্লাবের সকল সদস্যসহ এলাকার স্বেচ্ছাসেবকগণ।
