গাইবান্ধায় কৃষি ও খাদ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২৫ মে ২০১৯, ১২:১৫ এএম

ধানের যৌক্তিক মূল্য দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের চৌমাথা মোড়ে গত বৃহস্পতিবার রাতে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ওই দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) দারিয়াপুর অঞ্চল শাখা।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য দেন জেলা বাসদের (মার্কসবাদী) আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট সদর উপজেলা শাখার সভাপতি গোলাম সাদেক লেবু, সাধারণ সম্পাদক মাহবুবার রহমান খোকা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত