মেষ: বাণিজ্যে নতুন চুক্তিপত্র হবে। আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়তে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বৃষ: সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। স্নায়ু দুর্বলতা ও রক্তচাপ বাড়বে।
মিথুন: স্বাস্থ্যবিধি না মানলে অস্ত্রোপচার হতে পারে। মনে অতৃপ্তি বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
কর্কট: কালোবাজারি ব্যবসায় লাভ হবে। দূরের যাত্রা বিপজ্জনক। কাজে আনন্দ পাওয়া যাবে।
সিংহ: রাজনৈতিক কর্মকাণ্ডে চাকরিতে অশান্তি বাড়তে পারে। সংসারে ব্যয় বাড়বে। চাপ প্রয়োগ করলে পাওনা অর্থ আদায় হবে।
কন্যা: কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। অর্থ ভাগ্য ভালো নয়।
তুলা: মা ও বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। বিদেশি মেশিন ও তরল পদার্থের ব্যবসা ভালো হবে। প্রতিপক্ষ দমনে থাকবে।
বৃশ্চিক: চাকরিজীবীদের পরিবেশ পক্ষে নয়। বুদ্ধি করে চলুন। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব পরিহার করুন।
ধনু: প্রতিপক্ষ গোপনে ক্ষতি করার পরিকল্পনা করবে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব থাকলেও আয় বাড়বে। আংশিক ঋণ লাভের সম্ভাবনা আছে।
মকর: বিদেশিদের দেশে ফেরার সম্ভাবনা আছে। অনাদায়ী টাকা আদায় হওয়ার পরিবেশ আসবে। যানবাহনে সতর্কতা অবলম্বন করুন।
কুম্ভ: চাকরির ক্ষেত্রে এখনই উন্নতি হবে না। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে ও ব্যয় বাড়বে। নৌ-ভ্রমণে দুর্ঘটনা যোগ।
মীন: চাকরি ক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিলেও বিশৃঙ্খলায় যোগ দেবেন না। বন্ধুর সহযোগিতায় সমস্যার সমাধান হবে। আয় বাড়বে।
