কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২/এ/বি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান (৫) ক্যাম্পের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম দেশ রূপান্তরকে জানান, শুক্রবার রাতের প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ক্যাম্পের পাহাড়ের মাটি নরম হয়ে যায়। পরে গতকাল পাহাড় ধসের ঘটনা ঘটে।
