মোদি ফের ক্ষমতায় আসতেই আইএস-দাউদ ইব্রাহিম বৈঠক!

আপডেট : ২৫ মে ২০১৯, ১১:১৮ পিএম
মোদি সরকার ফের ক্ষমতায় আসতেই চাপে পড়ে গিয়েছে ডি কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিম।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে আগামী সরকার নিয়ে তিনি বেশ আতঙ্কিত। এ নিয়ে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে কথাও বলেছে দাউদ ইব্রাহিম।

গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় আসার  পরই দাউদ ফোন করে আইএসআই নেতাদের সঙ্গে কথা বলে। মোদি সরকারকে যে সে ভয় পাচ্ছে তাও সে গোয়েন্দাদের কাছে জানায়। আইএসআই ও পাক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভারত-ইসরায়েল ও ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডি কোম্পানি প্রধান।

নরেন্দ্র মোদির ফের ক্ষমতায় আসা প্রসঙ্গে প্রাক্তন এক  আইপিএস পি কে জৈন জানান, মোদির ক্ষমতায় আসা মানেই উপমহাদেশে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া। দাউদ ইব্রাহিম ও পাকিস্তান সরকার চাপে থাকা। তবে দাউদকে ভারতে ফেরানো যাবে কিনা তা নির্ভর করবে পাকিস্তানের ওপরে দেওয়া ভারতের চাপের ওপরে।

যে কোনও মুহূর্ত মোদি মারাত্মক কিছু করে ফেলতে পারেন। এমনটাই আশঙ্কা করছে দাউদ ইব্রাহিম। এক্ষেত্রে ভারতকে সাহায্য করতে পারে সিআইএ ও মোসাদ।

সূত্র: জি নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত