গাছ থেকে আম চুরির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক শিশুকে (১৩) অমানুষিক নির্যাতন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা থানায় অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত সোহরাব হোসেনকে (৪৫) আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
