রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত

আপডেট : ২৭ মে ২০১৯, ০৭:২৪ পিএম

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মজিদ বেয়ারা বাজার এলাকার কুয়েত প্রবাসী আসাদ মিয়ার স্ত্রী তিনি। সুমা আক্তার দুই ছেলের মা। এ ছাড়া তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার ছোট ছেলে সুস্ময় জানান, কেরানীগঞ্জের বাসা থেকে সকালে টাকা তোলার জন্য শ্যামপুরে ইসলামী ব্যাংকে আসেন সুমা আক্তার। টাকা তুলে ব্যাংক থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে কেরানীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাকটি চলে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত