জাপানের পার্কে সাতসকালে ২ জনকে কুপিয়ে খুন

আপডেট : ২৮ মে ২০১৯, ০৮:৫১ এএম

জাপানের রাজধানী টোকিও শহরের অদূরে একটি পার্কের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি স্কুলছাত্রীসহ দুইজনকে কুপিয়ে খুন করেছে। আহত হয়েছে ১৬ জন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে আটটায় এই ঘটনা ঘটে। হামলার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে কাওয়াসাকি শহরের পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি ছুরি।

সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ার আগে নিজেই নিজের কাঁধে কোপ দেন।

পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘সকাল ৭টা ৪৪ মিনিটে জরুরি একটি ফোন আসে। বলা হয় পার্কের সামনে স্কুলের বাচ্চাদের কোপানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত