ইন্ডিয়ানা জোনস নিয়ে কড়া বার্তা হ্যারিসন ফোর্ডের

আপডেট : ২৮ মে ২০১৯, ১২:২৭ পিএম

বিখ্যাত ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাইজির নতুন অভিনেতা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন হ্যারিসন ফোর্ড। জানালেন, তার বদলে আর কারো এই চরিত্রে পা গলানোর সুযোগ নেই।

বেশ আগে গুঞ্জন উঠে আইকনিক চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছে ক্রিস প্রাট।

সম্প্রতি একটি টিভি শো-তে প্রাটকে উদ্দেশ ফোর্ড বলেন, “অন্য কেউ ইন্ডিয়ানা জোনস হচ্ছে না!” সঙ্গে যোগ করেন, “আমিই ইন্ডিয়ানা জোনস। যখন আমি থাকব না, চরিত্রটিও থাকবে না। সহজ হিসেব।”

ক্রিস প্রাট বলতে দিয়ে ক্রিস পাইনকে উল্লেখ করেন ‘এয়ারফোর্স ওয়ান’ তারকা। পরে অবশ্য বেশ মজা করে ‘দুঃখিত’ বলেন তিনি।

২০১৩ সালে সিনেমাটির স্বত্ব প্যারামাউন্ট পিকচার্স থেকে কিনে নেয় ডিজনি। এর দুই বছর পর শোনা যায়, ইন্ডিয়ানা জোনসের অভিনয় বদলে হবে। পর্দায় আসছেন ক্রিস প্রাট। এত দিন পর ওই প্রসঙ্গে মূল খুললেন সিরিজের মূল অভিনেতা।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশন তারকা হিসেবে হলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছেন প্রাট। ৩৯ বছর বয়সী অভিনেতাকে দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর মতো ব্লকবাস্টার সিনেমায়। ইন্ডিয়ানা জোনস চরিত্রে ভেবে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। কিন্তু তা সম্ভবত হচ্ছে না।

চারটি ইন্ডিয়ানা জোনস সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। এগুলো হলো রেইডার্স অব দ্য লস্ট আর্ক (১৯৮১), টেম্পল অব ডুম (১৯৮৪), দ্য লাস্ট ক্রুসেড (১৯৮৯) ও কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল (২০০৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত