সিংহের প্রেমে বাধা আসবে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে বৃশ্চিকের

আপডেট : ২৯ মে ২০১৯, ০৮:৪৫ এএম

মেষ: বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় ভালোই হবে, তবে শারীরিক পীড়ার ভয় আছে। রোমাঞ্চ শুভ।

বৃষ: কর্মক্ষেত্রের বাধা দূর হবে। অলংকার ও বিলাস দ্রব্যের জন্য ব্যয় হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

মিথুন: কর্মক্ষেত্রে কর্মচারীদের সহযোগিতা পাওয়া যাবে। চর্মজাত দ্রব্য এবং ভুসিপথ্যের ব্যবসায় লাভ হবে। বিনিয়োগ বাড়বে।

কর্কট: যানবাহন ও খাদ্যদ্রব্যের ব্যবসায় ব্যস্ততা বাড়বে। নতুন বিনিয়োগের বাধা দূর হবে। রোগ ভয় থাকবে।

সিংহ: কাজের চাপ বাড়লেও সেইরূপ আয় বাড়বে না। প্রেমে বাধা আসবে। সঞ্চয় সম্ভব নয়।

কন্যা: দূরের ভ্রমণ শুভ। বন্ধুরা এ ব্যাপারে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে।

তুলা: বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আত্মীয়রা তেমন উপকারে আসবে না। শত্রুদের বিপদে ফেলা সহজ হবে।

বৃশ্চিক: কোনো সন্তান বিদেশ যেতে পারে। শত্রু ও রোগ ভয় থাকলেও সংসারে শান্তি বিরাজ করবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে।

ধনু: শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। প্রেম-রোমাঞ্চ শুভ। স্বাস্থ্য ভালো যাবে না।

মকর: আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। মায়ের রোগ বাড়বে। উপকারী বন্ধু লাভ হবে। কাজের মন্দা ভাব থাকবে।

কুম্ভ: আয় বাড়বে, তবে জমা হবে সামান্য। বাসাতে ঝি-চাকরের অভাব দেখা দিতে পারে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বাড়বে।

মীন: ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় বাড়বে, তবে চর্ম ও ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। অল্প কিছুদিন সব কাজ দেরিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত