ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে ইউরোপের সবচেয়ে দামি ক্লাব এখন রিয়াল মাদ্রিদ। এমন তথ্যই জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক শীর্ষ পর্যায়ের প্রফেশনাল সার্ভিস ও অডিট ফার্ম কেপিএমজি।
প্রতিষ্ঠানটির হিসেব মতে, স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির বর্তমান আয় তিনশো ২২ কোটি ইউরো! এ হিসেবে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে ক্লাবটির লাভ, সম্প্রচার সত্ত্ব, জনপ্রিয়তা, সম্ভাবনা ও স্টেডিয়াম মূল্য ধরা হয়েছে।
আয়ের তালিকায় দ্বিতীয়স্থানে নেমে গেছে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানইউ। ক্লাবটির বর্তমান মূল্য ৩২০ কোটি সাত লাখ ইউরো।
২৬৯ কোটি ৬ লাখ ইউরো আয় নিয়ে তৃতীয়স্থানে আছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখ। গত দুই মৌসুমে লা লিগা জেতা বার্সেলোনা আছে চতুর্থস্থানে। ক্লাবটির আয় ২৬৭ কোটি ৬ লাখ ইউরো।
টানা দুইবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে পাঁচ নম্বরে। ক্লাবটির আয় ২৪৬ কোটি ইউরো।
২২২ কোটি ৭ লাখ ইউরো নিয়ে আয়ের তালিকায় ছয় নম্বরে আছে চেলসি। দুইশো কোটির উপরে আয় নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টমস্থানে আছে লিভারপুল ও আর্সেনাল।
